গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:১১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:২০ এএম

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দুবলাগাড়ী হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুবলাগাড়ী হাট এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘রিপনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।