প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৫৬ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:২৭ এএম
অনাহারে ১৯১ জনকে হত্যা: কেনিয়ার প্রলয়বাদী ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড
কেনিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা পল ম্যাকেঞ্জিকে ১৯১ জনকে হত্যার দায়ে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। নিহতদের মধ্যে ১৯০ জনই শিশু। ধর্মীয় বিশ্বাসের নামে অনুসারীদের অনাহারে রেখে এবং নির্যাতনের মাধ্যমে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়। শুক্রবার (৬ নভেম্বর) কেনিয়ার মোম্বাসা হাইকোর্ট এ রায় দেন। একই মামলায় ম্যাকেঞ্জির সঙ্গে আরও দুই ডজনের বেশি ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে। […]