গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:০৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান গ্রেপ্তার
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনী’র প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।  শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। এসআরবি-৬’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সুন্দরবনে জেলে বাওয়ালীদের নির্যাতন, মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।