প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:০৮ পিএম || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০১:০৩ পিএম
পরীমনিকে নিয়ে বিতর্কের মাঝে ‘পরীর রাজ্য’ চেয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও সমালোচনার প্রেক্ষাপটে নায়লা নাঈমের বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেওয়া ফেসবুক পোস্টটি নেটদুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি নানা কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন। ব্যক্তিগত জীবন, আইনি জটিলতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে সবসময়ই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে এক পক্ষ তাকে সমর্থন জানালেও অন্য পক্ষ কঠোর সমালোচনা করছে।
পরীমনিকে নিয়ে চলা এসব বিতর্কের মাঝেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন আলোচিত মডেল ও চিকিৎসক নায়লা নাঈম। পোস্টে তিনি পরীমনির সাহসিকতার প্রশংসা করে লেখেন, ‘East or west Pori Moni is best!’
নারীদের দৈনন্দিন নানা ধরনের হয়রানি ও ইভটিজিংয়ের কথা তুলে ধরে নায়লা নাঈম তার পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, রাস্তাঘাটে হাঁটার সময় বা পাবলিক বাসে নারীদের প্রতিনিয়ত মানসিক ও শারীরিক হেনস্তার শিকার হতে হয়। ভিড়ের মধ্যে বা বাসের সিটে বখাটেদের অশালীন আচরণ এবং লোকাল বাসে নারীদের সম্মান না দেখানোর সংস্কৃতির তীব্র সমালোচনা করেন তিনি।
এমন সব পরিস্থিতিতে প্রতিবাদ জানানো ব্যক্তিদের সাহসিকতার প্রশংসা করে নায়লা নাঈম লেখেন, কার দোষ ছিল বা না ছিল সেই বিচারে না গিয়ে চোখের সামনে এমন প্রতিবাদ হতে দেখাটা এক ধরনের মানসিক শান্তি দেয়। তিনি আরও লেখেন, ‘মাইয়্যাডারে দিন দিন আমার এত ভালো লাগে ক্যা?? আমি Naila Nayem এমন একটি পরীর রাজ্য চাই!’
পরীমনিকে কেন্দ্র করে চলমান নানা আলোচনার মধ্যে নায়লা নাঈমের এই প্রকাশ্য সমর্থন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও পরীমনিকে সমর্থন জানিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ওই ভিডিওতে তাকে বেশ আবেগপ্রবণ ও ক্ষুব্ধ মনে হয়। ভিডিওর শুরুতে তিনি বলেন, ‘কিছু বিষয় আছে, যা এড়িয়ে না গেলে নিজেকে সান্ত্বনা দিতে পারি না, অপরাধী মনে হয়, বিবেকের কাছে ছোট হয়ে যাই।’ এরপরই পরীমনির ঘটনার সূত্র ধরে সংশ্লিষ্ট সাংবাদিককে কাঠগড়ায় দাঁড় করিয়ে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা তাকে সমর্থন করবেন না। আমরা এটার মুখোমুখি হই।’
সূত্র: নতুন আরএসএস সোর্স