গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:৪৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:১০ এএম

শ্রীলঙ্কা ম্যাচে তপুকে পাওয়া যাবে?

জাতীয়
গণমাধ্যম ডেক্স
শ্রীলঙ্কা ম্যাচে তপুকে পাওয়া যাবে?

সাফ চ্যাম্পিয়নশিপে আসরের প্রথম ম্যাচে জয় তুলে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে খেলতে পারেননি দলের অন্যতম সেরা ডিফেন্ডার তপু বর্মণ। মাঠে নামার আগমুহূর্তে তাকে প্রত্যাহার করে নেয়া হয়। শ্রীলঙ্কা ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। গত ৫ নভেম্বর প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে তপুকে একাদশে অধিনায়ক করে দল ঘোষণা করে বাংলাদেশ। তবে মাঠে নামার পর দেখা যায় তপু নেই। মাঠে অধিনায়কের আর্ম ব্যান্ড দেখা যায় জামাল ভূঁইয়ার বাহুতে। তপুর পরিবর্তে মাঠে নামেন মিডফিল্ডার কাজেম কিরমানি শাহ। পরে বাফুফে মিডিয়া উইং থেকে জানানো হয়, শেষ মুহূর্তে থাই মাসলে অস্বস্তি বোধ করায় তাকে নামানো হয়নি। তবে আসর থেকে ছিটকে যাচ্ছেন এমন সম্ভাবনা নেই তপুর। সাফে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার আমের খান চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘তপু বর্মণ শ্রীলঙ্কা ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ডাক্তার জানিয়েছেন তার পুরনো যে চোটটি ছিল, এটি তা নয়। নতুন চোটে পড়েছেন তিনি। তবে তার চিকিৎসা চলছে। আশা করি তাকে সামনের ম্যাচে মাঠে পাবো।’ সাফ ‘এ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে হারানোর পর এবার মিশন শ্রীলঙ্কা।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।