গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:০০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে কে বা কারা বাসটিতে আগুন দেয়।

বিআরটিসির বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। বাসের ভেতরে সহকারী ঘুমাচ্ছিলেন। তবে টের পেয়ে তিনি বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিআরটিসির খাগড়াছড়ির টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে ফোন করে তাকে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি তিনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, গাড়িটির সহকারী ভেতরেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ অতিরিক্ত গরম অনুভব হওয়ায় তার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি গাড়িতে আগুন জ্বলতে দেখেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।