গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:১৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:৫১ পিএম

জিয়াউর রহমানের নেতৃত্বেই রাজনৈতিক বিভাজন কাটিয়ে এগিয়ে যায় বাংলাদেশ: ফরহাদ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জিয়াউর রহমানের নেতৃত্বেই রাজনৈতিক বিভাজন কাটিয়ে এগিয়ে যায় বাংলাদেশ: ফরহাদ

৭ নভেম্বরের রাজনৈতিক প্রেক্ষাপটে নেতৃত্বের শূন্যতা ও বিভাজন কাটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ শক্তিশালী নেতৃত্বের পথে এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অডিটরিয়াম হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা তারেক রহমান, এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী দিনে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে সম্ভাবনাময় বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

পঞ্চগড়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দলমত ও শ্রেণিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য সুন্দর পঞ্চগড় গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।

জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।