গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম

ওয়ালটন হাউসফুল অফার: ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের বিজয়ী আছমা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ওয়ালটন হাউসফুল অফার: ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের বিজয়ী আছমা

দেশের রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনা মূল্যে ঘরভর্তি নানা ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’–এ ঘোষিত ‘ওয়ালটন হাউসফুল অফার’–এর আওতায় তিনি এ উপহার পান।

গত বুধবার বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আছমার হাতে উপহারের পণ্যগুলো তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিকস বাজার’–এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিন প্রমুখ।

আছমার পাওয়া উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন, সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য।

দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫–এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুবিধা।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।