গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:০০ পিএম

প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ?

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ?

ব্যস্ততা কিংবা সময়ের অভাবে অনেকেই বাজার থেকে প্যাকেটবন্দি ফ্রোজেন সবজি কিনে রান্না করেন। তবে এসব সবজিতে পুষ্টিগুণ কতটা বজায় থাকে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ফ্রোজেন সবজিতে পুষ্টিগুণ একেবারে নষ্ট হয়ে যায় না। টাটকা সবজির বিকল্প না হলেও এগুলো খাবারের তালিকায় রাখা যেতে পারে। তবে কেনার সময় প্যাকেটের গায়ে থাকা উপাদান, সোডিয়ামের পরিমাণ ও সংরক্ষণের তথ্য দেখে নেওয়া জরুরি।

স্যুপ, পোলাও, পাস্তা ও চাউমিন তৈরিতে ফ্রোজেন সবজি ব্যবহার করা যায়। তবে সব ধরনের রান্নায় এগুলো সমান উপযোগী নয়।

বাজার থেকে ফ্রোজেন সবজি না কিনে বাড়িতেও তৈরি করতে পারেন। এ জন্য প্রথমে তাজা সবজি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর বাতাসরোধী পাত্র বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে।

প্রয়োজনমতো ফ্রিজ থেকে বের করে বরফ গলিয়ে রান্না করা যায়। তবে খাবারের নিরাপত্তার জন্য সবজি দীর্ঘক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে না রাখাই ভালো।

সূত্র: সংবাদ প্রতিদিন

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।