ভারতের মুম্বাইয়ে চলন্ত লোকাল ট্রেনে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ট্রেন থেকে পড়ে যান এক যাত্রী। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চার্চগেট-ভিরারগামী দ্রুতগতির লোকাল ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনের দরজার কাছে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুই যাত্রী একে অপরকে ঘুষি মারছেন। একপর্যায়ে আঘাত এড়াতে পেছনে সরে যান একজন। এ সময় তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান।
মুম্বাই সেন্ট্রাল স্টেশনের কাছে রেললাইনে পড়ে যান ওই যাত্রী। ট্রেনটি তুলনামূলক ধীরে চলছিল বলে তিনি প্রাণে বেঁচে যান।
ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন: মুম্বাইয়ের লোকাল ট্রেনে দুই যাত্রীর মারামারি
সূত্র: এনডিটিভি
সূত্র: নতুন আরএসএস সোর্স