গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম

চাঁদপুরে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চাঁদপুরে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত দল হিসেবে চিহ্নিত আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। 

এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, মেহের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ডা. আবদুল্লাহ আল মামুন, পৌর আওয়ামী লীগ নেতা রিপন এবং মো. জসিম।

ওসি মীর মাহবুবুর রহমান জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।