গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০২:৪১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ পিএম

দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, সনি আক্তার (৩০) নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেলগেটে এ ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮–১০ জন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। ওই নারীর দুই পা ও গলায় কোপানোর আঘাত ছিল।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।