প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫৮ এএম || প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:০৮ এএম
ইয়েমেনের রাজধানী সানার পূর্বাঞ্চলের একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন।
রোববার হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, সানার পূর্বে বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে শনিবার কয়েক দফা বিমান হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকটি বাড়িঘর, সড়ক, অ্যাম্বুলেন্সকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা লক্ষ্যবস্তু হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
আল-আসবাহি জানান, হামলার পর নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৩৯ জন।
এদিকে, এ হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
সূত্র: নতুন আরএসএস সোর্স