গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০২:০০ এএম

জমে উঠেছে শসার হাট

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জমে উঠেছে শসার হাট

সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরবর্ধনগাছায় এখন জমজমাট শসার পাইকারি হাট। কাকডাকা ভোর থেকেই খেত থেকে তোলা টাটকা শসা ধোয়া, স্তূপ করে রাখা ও বস্তাবন্দী করার কাজে ব্যস্ত কৃষক ও ব্যবসায়ীরা। পাইকারদের হাঁকডাকে মুখর পুরো চত্বর। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার শসা ট্রাকে করে চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। হাটে বর্তমানে প্রতি মণ শসা বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১০০০ টাকায়। চরবর্ধনগাছার শসার হাট ঘুরে ছবিগুলো তোলা।

খেত থেকে তোলা তাজা শসা ভ্যানে করে হাটে নিয়ে আসছেন এক কৃষক।
পাইকারি হাটে বিক্রির জন্য স্তূপ করে রাখা হচ্ছে শসা।
ক্রেতা ও পাইকারদের নজর কাড়তে হাটে শসা সাজিয়ে রাখা হচ্ছে।
কাদামাটি ছাড়িয়ে চকচকে করতে খেত থেকে তোলা শসা পানিতে ধুয়ে নিচ্ছেন কৃষকেরা।
আশপাশের বিভিন্ন অঞ্চল থেকেও কৃষকেরা শসা বিক্রির জন্য নিয়ে আসেন এই হাটে।
শসাভর্তি বস্তা মাথায় নিয়ে ডিজিটাল মিটারে দাঁড়িয়েছেন এক শ্রমিক; এভাবেই দ্রুত মেপে নেওয়া হচ্ছে শসার ওজন।
পাইকারদের হাত ধরে এই হাটের শসা প্রতিদিন ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে।
শসার এই মৌসুম ঘিরে কর্মসংস্থান তৈরি হয়েছে এলাকার বহু মানুষের।
দরদাম ও ওজন শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানোর জন্য ট্রাকে তোলা হচ্ছে শসার বস্তা।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।