গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:০৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪ এএম

টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জিতলেন মেসি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
টানা দ্বিতীয়বার এমএলএস গোল্ডেন বুট জিতলেন মেসি
লিওনেল মেসির ক্যারিয়ারের কেবিনেটে যুক্ত হলো আরও একটি ট্রফি। ২০২৬ মৌসুমে মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ গোলদাতা হয়ে অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বুট’ ইন্টার মায়ামি ফরোয়ার্ড। পুরো মৌসুমজুড়ে গোল্ডেন বুটের লড়াইয়ে আধিপত্য ধরে রেখে শেষ পর্যন্ত ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তার চেয়ে চার গোল কম করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এফসি ডালাসের ক্রোয়েশীয় আন্তর্জাতিক ফরোয়ার্ড পেতার মুসা। এর আগের মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করেছিলেন মেসি, সেবারও রানার্সআপ খেলোয়াড়ের গোলসংখ্যা ছিল ২৪। এই নিয়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে লিগের তিন দশকের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার এই পুরস্কার অর্জনের রেকর্ড গড়লেন মেসি। তবে তিনিই প্রথম ফুটবলার, যিনি টানা দুই মৌসুমে এই কৃতিত্ব অর্জন করলেন। গোল করার পাশাপাশি অন্যান্য পরিসংখ্যানের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে ছিলেন মেসি। প্রতি ম্যাচে তার গোল গড় ছিল ০.৮৪ এবং মোট গোল অবদান ছিল ৪৩টি। চলতি মৌসুমে ছয়টি ম্যাচে জোড়া বা একাধিক গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি, যার মধ্যে পেনাল্টি থেকে এসেছে কেবল একটি গোল। পেনাল্টি ছাড়া তার ২৫টি গোল একক এমএলএস মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের মৌসুমে ২৮টি ওপেন-প্লে গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি। চলতি মৌসুমে এমএলএসের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি পুরস্কার জয়ের ক্ষেত্রেও সবচেয়ে বড় ফেভারিট মেসি। এটি জিতলে তা হবে লিগের এই সেরা ব্যক্তিগত পুরস্কারটি টানা তৃতীয়বারের মতো তার ঝুলিতে জমা হওয়া।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।