ভারতের হিমাচল প্রদেশে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট ৪৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২২৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে ৫৪ কিলোমিটার উত্তর-পূর্বে এবং রোহরু শহর থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভূমিকম্পটির স্থানাঙ্ক ছিল ৩১.৩৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৭.৬৪৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সূত্র: ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র
সূত্র: নতুন আরএসএস সোর্স