গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৪০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:০০ এএম

প্রতিদিন আমাদের শরীরে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রতিদিন আমাদের শরীরে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন

ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি শরীরকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ফলে হাড় ও দাঁত শক্ত রাখতে ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে হাড় দুর্বল হয়ে যেতে পারে এবং বিভিন্ন স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।

ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে সহজ এবং প্রধান উৎস হলো সূর্যের আলো। সূর্যের অতিবেগুনি বি (UV-B) রশ্মি ত্বকে পড়লে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করতে পারে। সাধারণভাবে প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট রোদে থাকলেই বেশীরভাগ মানুষের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি হয়ে যায়। তবে আবহাওয়া, গায়ের রঙ, পোশাকের রংয়ের ওপরও এগুলো নির্ভর করে। এ ছাড়া ঘণ্টার পর ঘণ্টা রোদে থাকাও ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

খাবার থেকেও কিছু ভিটামিন ডি পাওয়া যায়। যদিও খুব বেশি খাবারে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি থাকে না। তেলযুক্ত মাছ যেমন স্যামন, ম্যাকারেল বা সার্ডিনে ভিটামিন ডি থাকে। এছাড়া ডিমের কুসুম, গরুর লিভার এবং কিছু মাশরুমেও এই ভিটামিন পাওয়া যায়। অনেক দেশে দুধ বা কিছু পানীয়তে আলাদা করে ভিটামিন ডি যোগ করা হয়, যাতে মানুষ সহজে এই পুষ্টি পেতে পারে।

সূর্যালোকে কি ভিটামিন ডি থাকে
প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট রোদে থাকলেই বেশীরভাগ মানুষের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি হয়ে যায়। তবে আবহাওয়া, গায়ের রঙ, পোশাকের রংয়ের ওপরও এগুলো নির্ভর করে।

সূর্যের আলো বা খাবার থেকে যদি পর্যাপ্ত ভিটামিন ডি না পাওয়া যায়, তাহলে সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে। বিশেষ করে শীতপ্রধান দেশগুলোতে, যেখানে বছরের অনেক সময় সূর্যের আলো কম থাকে, সেখানে অনেক মানুষকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়। গর্ভাবস্থায় সাধারণত নারীদের এই সাপ্লিমেন্টের প্রয়োজন হয়।

কিন্তু প্রশ্ন হলো, প্রতিদিন শরীরে কতটুকু ডিটামিন ডি প্রয়োজন? প্রতিদিন শরীর সুস্থ রাখতে নির্দিষ্ট পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন। বিভিন্ন স্বাস্থ্যসংস্থার মতে, প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় ১০ মাইক্রোগ্রাম ভিটামিন ডি প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে শিশু, কিশোর-কিশোরী এবং বয়স্কদের ক্ষেত্রেও প্রায় একই মাত্রা প্রয়োজন বলে জানায়।

লেখক: সাংবাদিক

সূত্র: সায়েন্স ফোকাস

ভিটামিন ডি এবং জিনরহস্য

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।