গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১০:২৮ এএম

সুন্দরবনের ক্ষতিকর বিষ বিক্রেতা সেলিম গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সুন্দরবনের ক্ষতিকর বিষ বিক্রেতা সেলিম গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত ক্ষতিকর বিষের বিক্রেতা মো. সেলিম মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার(৭ নভেম্বর) রাতে মোংলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর রাতেই তাকে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

জানা গেছে, গ্রেপ্তার সেলিম মিয়া মোংলা পৌর শহরের শেখ আবদুল হাই সড়কের সার ও কীটনাশক দোকানের মালিক।

এর আগে গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপে এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় বাধা দেন বনরক্ষীরা। এ সময় বিষ প্রয়োগকারীরা বনরক্ষীদের ওপর দা নিয়ে হামলার করে। এরপর বন বিভাগের পক্ষ থেকে খুলনার দাকোপ থানায় অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি অবগত হয়ে দ্রুত বিষ প্রয়োকারীদের আটকের নির্দেশ দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘সোহেল শেখ ও লাইজু বেগম নামক দুজনকে মোংলার জয়মনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষ বিক্রেতা সেলিম মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।