গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:২০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০২:৩০ পিএম

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে জরুরি নির্দেশনা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে জরুরি নির্দেশনা
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা ও ফল প্রকাশের কার্যক্রম শেষ করার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।  নির্দেশনা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশসংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা ওই চিঠিতে বার্ষিক পরীক্ষার সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল প্রকাশসংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এ নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এদিকে, এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।