প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:৫৫ পিএম || প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:৫৮ পিএম
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। ছয়টি পদে মোট ১৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রাজস্ব খাতভুক্ত নবম ও দশম গ্রেডের এসব পদে যোগ্যতা অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন।
ইতোমধ্যে গত ৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
চাকরির ধরন: সরকারি চাকরি
পদসংখ্যা: ৬টি
মোট নিয়োগ: ১৮ জন
বেতন গ্রেড: নবম ও দশম
কোন পদে কতজন নিয়োগ
১. সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৬টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
২. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ২টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
৩. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
৪. উপসহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৫টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
শিক্ষাগত যোগ্যতা: পুর কৌশলে ডিপ্লোমা।
৫. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
শিক্ষাগত যোগ্যতা: যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা।
৬. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৩টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
শিক্ষাগত যোগ্যতা: বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, পরীক্ষাসংক্রান্ত তথ্য এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। এ ছাড়া বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র: কালবেলা