গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১০:২৬ এএম

রাজপুতের ১০৭, ভারতকে মাঝারি সংগ্রহে আটকাল পাকিস্তান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
রাজপুতের ১০৭, ভারতকে মাঝারি সংগ্রহে আটকাল পাকিস্তান

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানকে ২০৯ রানের লক্ষ্য দিতে পেরেছে ভারত। দুইশ পার করা রানে ভারতের এক অর্জুন রাজপুতই করেছেন ১০৭। দুদলই প্রথম ম্যাচে জিতে আসর শুরু করেছে। আসরের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। ৪৬.৩ ওভারে ২০৮ রানে অলআউট হয়ে যায় লক্ষ্য রাইচান্দানির দল। প্রথমে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। রানের খাতা খোলার অগে আউট হন অধিনায়ক রাইচান্দানি। দলীয় ২২ রানে ভিকে ভিনেথ (৮) এবং ২৩ রানে যশবর্ধন চৌহানের (১) উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ পুত্র আর্যবীর শেবাগ কিছুটা প্রতিরোধের চেষ্টা কর ২২ রানে ফিরে যান। অর্জুন রাজপুত সর্বোচ্চ ১০৭ রান করেন। ১১ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংস। ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় পুত্র অন্বয় দ্রাবিড় ১০ রান করেছেন। শেষদিকে কাব্য পরেশ প্যাটেলের ২৩ রানে লড়াইয়ের ফুঁজি জমায় ভারত। পাকিস্তানের আলি রাজা, রিজওয়ানুল্লাহ, নিকাব শফিক ৩টি করে উইকেট নেন। মোহাম্মদ সায়্যাম ১ উইকেট নেন।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।