গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:০৬ পিএম

আমির হামজার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন: তাশরীফ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আমির হামজার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন: তাশরীফ

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতী আমির হামজার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, মহান আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন, এমন মন্তব্য করেছেন আলোচিত বক্তা জুবায়ের আহমাদ তাশরীফ।

রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে আমির হামজার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি এই স্ট্যাটাস দেন। 

স্ট্যাটাসে আমির হামজার সঙ্গে দীর্ঘদিনের চলাফেরার অভিজ্ঞতার কথা তুলে ধরে জুবায়ের আহমাদ তাশরীফ লেখেন, ‘মুফতী আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।