গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০১:০৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ এএম

মামলার তদন্তে গিয়ে তরুণীর সঙ্গে সম্পর্ক, ধর্ষণের অভিযোগে এসআই প্রত্যাহার

জাতীয়
Super Admin
মামলার তদন্তে গিয়ে তরুণীর সঙ্গে সম্পর্ক, ধর্ষণের অভিযোগে এসআই প্রত্যাহার
বগুড়ায় বিয়ের আশ্বাসে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে মোকামতলার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনছার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রাথমিক সত্যতার ভিত্তিতে ওই পুলিশ কর্মকর্তাকে এরইমধ্যে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন ওই তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী। এর আগে, সোমবার রাতেই শিবগঞ্জের মোকামতলা তদন্ত কেন্দ্র ছেড়ে পুলিশ লাইনসে যোগ দেন অভিযুক্ত এসআই। জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে ভুক্তভোগী তরুণীর স্বামীর একটি অভিযোগ তদন্তে তাদের বাড়িতে যান এসআই আনছার আলী। পরবর্তীতে ওই তরুণীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ও সখ্য হয় তার। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ওই তরুণীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন আনসার আলী। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী বিয়ের জন্য তাগাদা দিলে তাকে এড়িয়ে চলতে শুরু করেন ওই পুলিশ কর্মকর্তা। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। কোনো উপায় না পেয়ে গত ৮ অক্টোবর জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। তদন্তের অগ্রগতি সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, শনিবার (২৪ অক্টোবর) অভিযোগকারী তরুণীর বিস্তারিত জবানবন্দি নেওয়া হয়েছে। এ সময় তিনি কিছু ভিডিও ও কথোপকথনের স্ক্রিনশট প্রমাণ হিসেবে পেশ করেছেন। এছাড়া প্রাথমিক অনুসন্ধানে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ওই তরুণীর নিয়মিত যাতায়াত বা উপস্থিতির সত্যতাও মিলেছে। এ ঘটনায় বিভাগীয় ও আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।