গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩৭ পিএম

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভের ঘোষণা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভের ঘোষণা

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সদর মডেল থানার সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। 

ঘটনার প্রতিবাদে রোববার (৮ নভেম্বর) রাতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ ছাত্রশক্তি ও জাতীয়তাবাদী ছাত্রদল।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অগ্নিসংযোগের ঘটনার ভিডিও ধারণকারীদের জিজ্ঞাসাবাদ করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হতে পারে।

এদিকে হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মিয়া বলেন, ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।