গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫৫ পিএম

অর্ধেক ছাড়েও নেই দর্শক, ফাঁকা গ্যালারিতে ম্যাচ!

জাতীয়
গণমাধ্যম ডেক্স
অর্ধেক ছাড়েও নেই দর্শক, ফাঁকা গ্যালারিতে ম্যাচ!

সাফ চ্যাম্পিয়নশিপের দুর্দশা কিছুতেই কাটছে না। আজ পাকিস্তান-মালদ্বীপ ম্যাচ হলো ফাঁকা গ্যালারিতে। এই ম্যাচের আগে আয়োজকরা টিকিট মুল্যে ৫০ শতাংশ ছাড় দিয়েছিল। তাতেও দর্শক টানতে পারেনি ওই ম্যাচ।

জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচের আগে হাতে গোনা কিছু দর্শককে গ্যালারিতে আয়েশি সময় কাটাতে দেখা গেছে। চিত্রটা বদলায় কৃত্রিম আলোয় রাত ৮টায় শুরু হওয়া শ্রীলংকা-ভুটান ম্যাচেও। ভিআইপি ও সাধারণ গ্যালারি মিলিয়ে কয়েক ‘শ দর্শক ছিল ওই ম্যাচে।

ভারত-পাকিস্তান উদ্বোধনী ম্যাচও দর্শক টানতে পারেনি। উদ্বোধনী দিনে বাংলাদেশ-ভুটান ম্যাচেও খুব বেশি দর্শক টানতে পারেনি। টিকিটের উচ্চ মূল্যে আসর শুরুর আগেই দর্শকদের মুখ ফিরিয়ে রাখার চিত্র আঁচ করা গিয়েছিল। কিন্তু সেটা এমন রুগণ অবস্থায় পৌঁছাবে—ধারনা করা যায়নি। গোজামিলের সাফ চ্যাম্পিয়নশিপ নিরুত্তাপ এক আসরের উদাহরণ হয়েই থাকছে।

হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ দলে ফিরছেন, শ্রীলংকার বিপক্ষে ইংল্যান্ড প্রবাসী দুই ফুটবলারের মাঠে নামার কথা। ওই ম্যাচ জিতলে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। এখন দেখার বিষয় সেই ম্যাচ দর্শক টানতে পারে কি না।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।