গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৪৩ পিএম

বিয়ে করলেন নাজনীন নীহাও, বর কে

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বিয়ে করলেন নাজনীন নীহাও, বর কে

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। রোববার ৮ নভেম্বর পবিত্র মক্কা থেকে সঙ্গীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও বিশেষ এক বন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে তার জীবনসঙ্গীর পরিচয় এখনো প্রকাশ করেননি তিনি।

নীহার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ আগে থেকেই রয়েছে। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস এনগেজড করেন তিনি। পরে একাধিকবার জানান, তিনি আর সিঙ্গেল নন, সম্পর্কে রয়েছেন।

 

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া। পোস্টের শেষে তিনি লেখেন, আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।

নীহার এই বার্তা থেকে অনেকেই ধারণা করছেন, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী। তবে তিনি সরাসরি বিয়ের কথা জানাননি এবং তার জীবনসঙ্গীর নাম বা পরিচয় সম্পর্কেও কিছু বলেননি। এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই গুঞ্জনের সত্যতা নিয়েও অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নীহার ছবি ও ক্যাপশন প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা। তার পোস্টের মন্তব্যের ঘরে অভিনন্দন ও শুভকামনার বার্তা জমা পড়ে। পরে অবশ্য মন্তব্য করার সুযোগ বন্ধ করে দেন অভিনেত্রী।

অন্যদিকে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ের খবর প্রকাশের পরও বরের পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়। গত ২৬ অক্টোবর দেশের বাইরে তার আক্‌দ সম্পন্ন হয় বলে জানা যায়। পরে ৭ নভেম্বর সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন পারশা। তবে ছবিতে ফুল দিয়ে বরের মুখ আড়াল করে রাখেন তিনি। বরের পরিচয় প্রকাশ না করার পাশাপাশি তাকে ও তার পরিবারকে এ বিষয়ে বিব্রত না করার অনুরোধও জানান এই গায়িকা।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।