গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১১:০৫ পিএম

হবিগঞ্জে ২৫৭ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল জেলা পরিষদ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হবিগঞ্জে ২৫৭ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিল জেলা পরিষদ

হবিগঞ্জে ২৫৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন ১৭ লাখ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার (৮ নভেম্বর) দুপুর ১টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ।

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আব্দাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সব শিক্ষার্থীদের বিদেশে গিয়ে দক্ষতা অর্জনের জন্য তৃতীয় ভাষা চালু করেছেন। শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল হওয়ার জন্য যেন কারো কাছে হাত পাততে না হয়৷ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক প্রকল্প সরকার হাতে নিয়েছে৷ সব অরাজকতা প্রধানমন্ত্রী শক্ত হাতে প্রতিহত করছেন৷ দলীয় নেতাকর্মীরাও দুর্নীতিতে ছাড় পাবেন না।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল। 

জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।