গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৩:০৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০১:৪৮ এএম

এবার ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি, শুনলেন ভুয়া-ভুয়া স্লোগান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এবার ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি, শুনলেন ভুয়া-ভুয়া স্লোগান

ঢালিউডের বিতর্কিত নায়িকা পরীমনি এবার ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনার পর ক্ষুব্ধ হয়ে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানে একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শো-তে এ ঘটনা ঘটে।

‘মিডল ফিঙ্গার’ প্রদর্শনের ঘটনা এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগানের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা ঘিরে চলছে নানা মন্তব্য ও সমালোচনা।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি। 

রোববার দুপুর ১২টার দিকে শহরের জেলা পুলিশ লাইনস রোডে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এদিকে সাংবাদিককে অপমানের অভিযোগে রোববার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। তারা এই চিত্রনায়িকার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশও করেন। এ সময় তার অসংবেদনশীল আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশও করেন স্থানীয় সাংবাদিক নেতারা।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।