গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:৩৬ এএম

৫৫ হাজার টাকা বেতনে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
৫৫ হাজার টাকা বেতনে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) ট্রেইনি রিলেশনশিপ লিড পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে মাসিক বেতন ৪০ থেকে ৫৫ হাজার টাকা। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা।

গত ৭ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম: উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)

পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ লিড

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: নতুন রিটেইল এজেন্টদের যুক্ত করা, ডিস্ট্রিবিউশন হাউসের (DH) কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ৪০,০০০-৫৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, মোবাইল বিল ভাতা, ইন্টারনেট বিল ভাতা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৬ 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।