চ্যানেল আইয়ে শুক্রবার শুরু হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’
গণমাধ্যম ডেক্স
আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুদের ইংরেজি বানান প্রতিযোগিতা ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’ এর সিজন-ওয়ান। প্রথম দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচার হবে বিভাগীয় রাউন্ডের প্রথম পর্ব। এতে অংশ নেবে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিযোগীরা। দেশের বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতাটি প্রতি শুক্র ও রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে। শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘স্পেলিং স্টার ২০২৬’। গত আগস্ট মাসে সারা দেশে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব। সেখান থেকে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয় ৪০০ শিক্ষার্থী। দেশের আট বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হবে ১০০ জন। এই ১০০ প্রতিযোগীকে নিয়ে শুরু হবে পরবর্তী ধাপের লড়াই। বিভিন্ন পর্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে ধাপে ধাপে নির্বাচিত হবে সেরা প্রতিযোগীরা। শেষ পর্যন্ত নির্ধারিত হবে ‘স্পেলিং স্টার ২০২৬’ এর চ্যাম্পিয়ন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবে তিন লাখ টাকা, প্রথম রানার-আপ দুই লাখ এবং দ্বিতীয় রানার-আপ এক লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পাবে। এ ছাড়া সেরা ১০-এ স্থান পাওয়া প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে একটি করে ল্যাপটপ। শিশুদের ইংরেজি বানান দক্ষতা বৃদ্ধি, ভাষাগত ও যোগাযোগের সক্ষমতা উন্নয়ন এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে মেধা বিকাশের সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, দ্রুত চিন্তা করার ক্ষমতা এবং ইংরেজি ভাষার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিযোগিতাটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, ‘স্পেলিং স্টার ২০২৬’ শুধু একটি বানান প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিশুদের প্রতিভা বিকাশের একটি জাতীয় প্ল্যাটফর্ম হয়ে উঠবে। বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা প্রদর্শনের পাশাপাশি নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি করবে এই আয়োজন। নতুন প্রজন্মকে জ্ঞানসমৃদ্ধ, আত্মবিশ্বাসী ও দক্ষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সৃজনশীল প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। সেই লক্ষ্যেই শিশুদের মেধা, অধ্যবসায় ও ভাষাগত দক্ষতাকে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার’।
বিনোদন বিভাগের আরও খবর
-
১
পিরোজপুরে মানিক পশারীর সঙ্গে কী ঘটেছিল জানতে কমিটি গঠন করেছে মন্ত্রণালয়
জাতীয় -
২
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, শিক্ষানবিশকালে বেতন ৮৩ হাজার
জাতীয় -
৩
‘নেতার পক্ষ ছেড়েছিল, সেই শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’
জাতীয় -
৪
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
লাইফস্টাইল -
৫
নবরাত্রির সাজে কঙ্গনার রাজকীয় লুক, লেহেঙ্গার দাম ২ লক্ষাধিক
লাইফস্টাইল -
৬
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
লাইফস্টাইল -
৭
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
লাইফস্টাইল -
৮
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
লাইফস্টাইল -
৯
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
লাইফস্টাইল -
১০
পূজায় সাইবার প্রতারণা থেকে বাঁচতে সতর্ক থাকুন
লাইফস্টাইল -
১১
রেস্তরাঁর স্বাদ বাড়িতেই! বানান মিক্সড ভেজিটেবল হ্যান্ডি
লাইফস্টাইল -
১২
পূজায় সাইবার প্রতারণা থেকে বাঁচতে সতর্ক থাকুন
লাইফস্টাইল -
১৩
পূজায় ঘোরাঘুরিতে রোদে পুড়েছে ত্বক? ঘরোয়া প্যাকে মিলতে পারে সমাধান
লাইফস্টাইল -
১৪
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
সারাবাংলা -
১৫
‘একটা গুলির খবর শুনে নিঃশ্বাস ফেলতে না ফেলতেই আরেকটা গুলির ঘটনা’
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য -
১৫
মরুভূমিকে উর্বর ভূমিতে পরিণত করার নতুন অনুজীব আবিষ্কার
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন