|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাতে পাচারকালে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:২৩ পিএম
১৯৭ পঠিত
রাতে পাচারকালে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় রাতে পাচারকালে ট্রাকভর্তি ২৫০ বস্তা ডিএপি সরকারি সার জব্দ করা হয়েছে। এসময় সারবোঝাই ট্রাকের সঙ্গে থাকা এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেল্পারকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে তাদের...

ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় রাতে পাচারকালে ট্রাকভর্তি ২৫০ বস্তা ডিএপি সরকারি সার জব্দ করা হয়েছে। এসময় সারবোঝাই ট্রাকের সঙ্গে থাকা এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেল্পারকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে তাদের আটক করা হয়। ​

আটক এ কে এম ইলিয়াস হাওলাদার মেসার্স হাওলাদার ট্রেডার্সের (মালিগ্রাম বাজার) স্বত্বাধিকারী এবং চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, অত্র ব্লকে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা গোডাউন থেকে সারবোঝাই ট্রাকটি বের করার পরেই স্থানীয় এলাকাবাসী সঙ্গে নিয়ে  ট্রাকটি আটকে দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন ও ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সারবোঝাই ট্রাক, সার ডিলার এবং ট্রাকের হেল্পারকে আটক করে ভাঙ্গা থানায় নিয়ে যান।

এ ব্যপারে ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, কৃষি অফিসের অনুমতি ছাড়া সরকারি সার গোডাউন থেকে সরানোর কোন সুযোগ নেই বা নিয়ম নেই। গোডাউন থেকে সার পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২৫০ বস্তা সারবোঝাই একটি ট্রাক, হেলফার ও সারের ডিলারকে আটক করা হয়। সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে মামলা ও তার ডিলার বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে হবে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আটককৃতরা ও জব্দ করা সার থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘গুদাম থেকে অন্যত্র পাচারকালে স্থানীয় উপসহকারী কর্মকর্তা ও এলাকাবাসীর মাধ্যমে সার বোঝাই ট্রাকসহ ডিলার ও হেলপারকে আটক করা হয়। ঘটনার সত্যতা প্রমাণিত হলে ওই ডিলার এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে ও ডিলারশিপ বাতিল করার জন্য সুপারিশ করব।

এ বিষয়ে ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান বলেন, রাতের আঁধারে ট্রাকে ২৫০ বস্তা ডিএফপি সার অন্যত্র পাচার করা হচ্ছিল। খবর পেয়ে আমাদের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ট্রাকবোঝাাই সার আটকে রাখেন। পরে প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা গিয়ে সারসহ ট্রাক ও ডিলার এবং হেলপারকে আটক করে স্থানীয় থানায় নিয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সূত্র: কালবেলা