হরমুজ ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে এরদোয়ান-ট্রাম্পের ফোনালাপ
গণমাধ্যম ডেক্স
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। স্থানীয় সময় বুধবারের (২৮ অক্টোবর) এ ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, হরমুজ প্রণালি ও ইয়েমেন পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু উঠে আসে।
তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, আলোচনায় এরদোয়ান বলেন, হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতির ওপর নজর রাখছে তুরস্ক। এসব সংকটের সমাধানে কূটনৈতিক প্রচেষ্টাকেও সমর্থন করছে দেশটি।
এরদোয়ান বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় নতুন গতি আনতে কাজ চালিয়ে যাবে আঙ্কারা। আগামী বছর তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের ১০০ বছর পূর্তি উদ্যাপন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
ফোনালাপে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়। এরদোয়ান জানান, কিয়েভ ও মস্কোর মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করা এবং আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত তুরস্ক।
এদিকে, তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এরদোয়ান ও দেশটির জনগণকে অভিনন্দন জানান ট্রাম্প। ১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণার স্মরণে দিনটি উদ্যাপন করা হয়। পাশাপাশি অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের আসন্ন শীর্ষ সম্মেলনের সাফল্য কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
হরমুজ প্রণালি পারস্য উপসাগরের মুখে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। অন্যদিকে, ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনের পরিস্থিতিও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী, জামায়াত নেতা বললেন ‘অপপ্রচার’
সারাবাংলা -
২
ভারতে উত্তরাখণ্ডের পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
জাতীয় -
৩
নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের চোখের সুস্থতায় ভিশনস্প্রিং
জাতীয় -
৪
বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
জাতীয় -
৫
যুক্তরাষ্ট্রের নাকের নিচ দিয়ে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম এনেছে ইরান!
জাতীয় -
৬
আত্মশুদ্ধির চর্চা ছাড়া সমাজ সংস্কার অসম্ভব: বরুণা পীর
জাতীয় -
৭
শৈশবের ক্লাবে ফেরা নিয়ে জল্পনার অবসান ঘটালেন মেসি
জাতীয় -
৮
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জাতীয় -
৯
হবিগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
জাতীয় -
১০
২৪ ঘন্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, আক্রান্ত ১২৬২
জাতীয় -
১১
পাঁচ হলুদ কার্ডেও কেন নিষেধাজ্ঞায় পড়লেন না মেসি
জাতীয় -
১২
ফাইনালের লাল কার্ড এখনও আমাকে ভীষণ ‘যন্ত্রণা’ দেয়
জাতীয় -
১৩
সরকার গঠনের কোনও পথ নেই নেতানিয়াহুর: ইসরায়েলের বিরোধীদলীয় নেতা
আন্তর্জাতিক -
১৪
প্রধানমন্ত্রীর জাপান সফরে ডেঙ্গুর টিকার প্রসঙ্গ তোলা যায়
জাতীয় -
১৫
কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন