আসামে কনটেন্ট ক্রিয়েটরের রহস্যজনক মৃত্যু
গণমাধ্যম ডেক্স
লাইফস্টাইল ভ্লগিং এবং নানা ধরনের ট্রেন্ডিং রিল ভিডিওর জনপ্রিয় করটেন্ট ক্রিয়েটর যুগমায়া দত্ত রহস্যজনকভাবে মারা গেলেন। সম্প্রতি আসামের এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের রহস্যমৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। এর ফলে সোশ্যাল মিডিয়ার গ্ল্যামার ও হাসিখুশি ভ্লগের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিক যেন ফের একবার সামনে এলো।
আসামের তিনসুকিয়ার কাকপাথারের বাসিন্দা যুগমায়া দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। মূলত লাইফস্টাইল ভ্লগিং এবং নানা ধরনের ট্রেন্ডিং রিল ভিডিও তৈরি করে তিনি পরিচিতি অর্জন করেছিলেন। তার সাবলীল উপস্থাপনা ও হাসিমুখের কনটেন্ট অল্পদিনেই নজর কেড়েছিল অনুরাগীদের।
গত ২৬ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় হঠাৎই যুগমায়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবারের সূত্রে জানা যায়, কিছুদিন আগেও বাপের বাড়ি গিয়ে ফেরার সময় মায়ের সঙ্গে তার কথা হয়েছিল। এরপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার আত্মহত্যার জল্পনা করলেও, এর নেপথ্যে আর্থিক সমস্যা, দাম্পত্য কলহ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে পুরোপুরি ধোঁয়াশা রয়েছে।
তার বাবার পরিবারের দাবি, যুগমায়ার দাম্পত্য জীবনে কোনো বড় ধরনের অশান্তি ছিল না। হঠাৎ এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। ফোনটি খতিয়ে দেখলেই মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। জনপ্রিয় এই তরুণী ক্রিয়েটরের আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাহত তার অনুরাগীরা।
সূত্র: সংবাদ প্রতিদিন
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
জাতীয় -
২
আট বিভাগ ঘুরে শ্রীমঙ্গলে শেষ হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব
জাতীয় -
৩
তাহসিফের মৃত্যু ও কালবেলার সাংবাদিককে অপহরণ: আলোচনায় টঙ্গীর মাজার বস্তি
জাতীয় -
৪
হ্যালোইন ঘিরে ঢাকায় যতো আয়োজন
জাতীয় -
৫
গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার
জাতীয় -
৬
যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ
জাতীয় -
৭
ব্যালন ডি’অর জয়ী কেইনকে প্রশংসায় ভাসালেন ইংলিশ কিংবদন্তি
জাতীয় -
৮
লালমাইয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ
জাতীয় -
৯
ট্রাম্পের বিকল্প খুঁজছে রিপাবলিকানরা, মধ্যবর্তী নির্বাচনে মুখোমুখি দুই দল
জাতীয় -
১০
চীন-আইসল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বন্ধুত্বের বার্তা
জাতীয় -
১১
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে শুল্ক কমানো ও আমদানি বাড়ানোর আহ্বান
জাতীয় -
১২
কালবেলায় সংবাদ প্রকাশের পর মামলা নিল পুলিশ, ওসির ভূমিকা নিয়ে তদন্তের দাবি
জাতীয় -
১৩
নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা
জাতীয় -
১৪
রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে
জাতীয় -
১৫
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন