|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিএনপিকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্রকারীদের রাজনীতি কবর দেওয়া হবে: হাবিব

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:১৩ এএম
৪৪০ পঠিত
বিএনপিকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্রকারীদের রাজনীতি কবর দেওয়া হবে: হাবিব
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে চিরতরে কবর দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, যত বেশি ষড়যন্ত্র করা হবে, তত বেশি প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা জামায়াত-শিবিরের রাজনীতির মাধ্যমে বিএনপি...

বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে চিরতরে কবর দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেন, যত বেশি ষড়যন্ত্র করা হবে, তত বেশি প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা জামায়াত-শিবিরের রাজনীতির মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে, বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি চিরদিনের জন্য কবর দেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাবিবুর রহমান হাবিব বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন নতুন করে স্বাধীনতাবিরোধী শক্তি তারেক রহমানকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরও বলেন, প্রতিকূল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন। নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পাবনা জেলার উন্নয়ন প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক বলেন, আমি নিজে এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব সম্মিলিতভাবে জেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, রেলগেটে ফ্লাইওভার নির্মাণ এবং যমুনা সেতু নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনির সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল ও সদস্য সচিব মনির আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স