|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পুকুর থেকে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৩:২০ পিএম
২৫৪ পঠিত
পুকুর থেকে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকার ধামরাইয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী (৪৫) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জননী ছিলেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার শিল্পী স্থানীয় আজিজুর রহমানের স্ত্রী। পুলিশ ও...

ঢাকার ধামরাইয়ে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী (৪৫) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার শিল্পী স্থানীয় আজিজুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঈশাননগর এলাকার নিজ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, ভোররাতে পুকুরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালবেলা