ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মী বাড়াচ্ছে রাশিয়া
গণমাধ্যম ডেক্স
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞ ও কর্মীর সংখ্যা বাড়িয়ে ৭০০ করার পরিকল্পনা নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি করপোরেশন রোসাটম। কেন্দ্রটির দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণের কাজ চলমান থাকায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ নিয়োগ ও কর্মী মোতায়েনের গতি মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ জানান, বর্তমানে বুশেহর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণস্থলে ১৪২ জন কর্মী কাজ করছেন। এ ছাড়া সেবা কার্যক্রমে যুক্ত রয়েছেন আরও ৫০ জন। সব মিলিয়ে সেখানে রুশ কর্মীর সংখ্যা বাড়িয়ে ৭০০ করার পরিকল্পনা রয়েছে।
লিখাচেভ বলেন, ‘অবশ্যই সবকিছু সামরিক পরিস্থিতির ওপর অনেকটাই নির্ভর করছে। উত্তেজনা বাড়লে অন্তত কর্মী বাড়ানোর গতি কমিয়ে দেব। তবে এই মুহূর্তে আমরা কর্মীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েই এগোচ্ছি।’
বুশেহর কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি তা নাকচ করে দিয়ে বলেন, ‘কর্মীর সংখ্যা যখন বাড়াচ্ছি, তখন সরিয়ে নেওয়ার প্রশ্ন আসছে কেন?’
রোসাটমের প্রধান জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মার্চে বুশেহর কেন্দ্র থেকে কয়েক শ রুশ কর্মীকে সরিয়ে নেয় রোসাটম। তবে বর্তমান পরিস্থিতিতে আবারও কর্মী বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে আঞ্চলিক সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে কর্মী মোতায়েনের গতি কমানো হতে পারে বলে জানিয়েছেন লিখাচেভ।
এদিকে ইরানে আরও আটটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণে রাশিয়া ও ইরানের মধ্যে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন রোসাটমের প্রধান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে তিনি বলেন, ‘আরও আটটি ইউনিট নির্মাণের জন্য আমরা চুক্তি করেছি। এ ছাড়া শরতে ইরানে ছোট আকারের বিদ্যুৎ ইউনিট নির্মাণের জন্যও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’
এর আগে গত বছর লিখাচেভ জানিয়েছিলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পাশে এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও দুটি ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। ওই প্রকল্পের নির্মাণকাজও এগিয়ে চলেছে।
১৯৯৫ সালে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নির্মাণে চুক্তি করে রাশিয়া ও ইরান। এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি ২০১১ সালে উৎপাদন শুরু করে। পরে ২০১৪ সালে কেন্দ্রটিতে আরও দুটি চুল্লি নির্মাণের জন্য দুই দেশ নতুন চুক্তি করে। ওই দুটি ইউনিটের সম্মিলিত উৎপাদনক্ষমতা প্রায় ২ হাজার ১০০ মেগাওয়াট।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ছাগল খুঁজতে গিয়ে চিতাবাঘের সামনে শরীফা, লাঠিসোঁটা নিয়ে জড়ো হাজারো মানুষ
জাতীয় -
২
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর, ২০২৬)
খেলাধুলা -
৩
ঝটিকা মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ বলছে আগের ভিডিও
জাতীয় -
৪
পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা
জাতীয় -
৫
আবারও কমলো স্বর্ণের দাম, শনিবার ভরিপ্রতি যে দামে বিক্রি হবে
জাতীয় -
৬
কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত
জাতীয় -
৭
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার
জাতীয় -
৮
ইউএনওর কক্ষে ঢুকতে লাগবে না অনুমতি, খুলতে হবে না জুতাও
জাতীয় -
৯
নিরাপদ মাতৃত্ব: রক্তক্ষরণ মোকাবিলায় কতটা প্রস্তুত আমাদের হাসপাতাল?
জাতীয় -
১০
দুই মন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করবেন নাহিদ
জাতীয় -
১১
শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জাতীয় -
১২
চিকিৎসার ব্যয় ও আর্থিক সুরক্ষা দেশের স্বাস্থ্যব্যবস্থার বড় চ্যালেঞ্জ
জাতীয় -
১৩
টঙ্গীতে ইয়াবার কারখানার সন্ধান, অনলাইনে শিখে উৎপাদনের চেষ্টা
জাতীয় -
১৪
১ নভেম্বর সেন্টমার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের, কতদিন পেছালো?
সারাবাংলা -
১৫
লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন