|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র–গুলি–চাপাতি–মাদক–টাকা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০১:০১ পিএম
৩৪৩ পঠিত
ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র–গুলি–চাপাতি–মাদক–টাকা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

পরিত্যক্ত ঘরটিতে প্রবেশের পর প্রথম দেখায় কিছুই পাওয়া যাচ্ছিল ছিল না, পুরো ঘরটিই ফাঁকা। পরে ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া যায় আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদক ও মাদক বিক্রির নগদ টাকা। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–১১ (এসআরবি-১১)–এর অভিযানে এমন ঘটনা ঘটে।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত ঘোড়াদিয়ার ওই পরিত্যক্ত ঘরটিতে অভিযান চালায় এসআরবি–১১। পরে সেখান থেকে দেশি ও বিদেশি ২টি আগ্নেয়াস্ত্র, ৬৮টি গুলি, ৯টি চাপাতি ও ছুরি, ৭৫ বোতল মদ এবং মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসআরবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, যে পরিত্যক্ত ঘরের ভেতর থেকে এসব অস্ত্র, মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে, ওই বাড়ি শরীফ ভূঁইয়া নামের এক ব্যক্তির। ঘোড়াদিয়া এলাকার সোবহান ভূঁইয়ার ছেলে তিনি। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইন্টারনেট ও ডিশের ব্যবসা করে আসছেন তিনি।

অভিযান শেষে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করেন এসআরবি-১১ নরসিংদী সিপিএসসির ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো.আল মাসুদ খান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ঘোড়াদিয়া এলাকার পরিত্যক্ত একটি ঘরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদক লুকিয়ে রাখা হয়েছে। এরই ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১২টায় অভিযানে নামে এসআরবি-১১।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ খান বলেন, উদ্ধার করা অস্ত্র, মাদক ও টাকা এলাকার কোনো চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই পরিত্যক্ত ঘরে মজুত করে রেখেছিল। প্রাথমিকভাবে এমনটা ধারণা করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরবির এই কর্মকর্তা আরও জানান, অভিযানের সময় বাড়িটির মালিক শরীফ ভূঁইয়াকে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অভিযানের সময় তাঁকে গ্রেপ্তার করতে না পারলেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। দ্রুতই তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সূত্র: প্রথম আলো