|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৬:৫৬ পিএম
২৫৮ পঠিত
নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুড়িগ্রামের রৌমারীতে খেলতে গিয়ে জিঞ্জিরাম নদীতে ডুবে নাঈম (৫) ও আব্দুল্লাহ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।...

কুড়িগ্রামের রৌমারীতে খেলতে গিয়ে জিঞ্জিরাম নদীতে ডুবে নাঈম (৫) ও আব্দুল্লাহ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত নাঈম ওই গ্রামের নবীন চানের পুত্র এবং আব্দুল্লাহ সুরুজ্জামানের পুত্র। সম্পর্কে তারা চাচাতো ভাই। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু দুটি। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীর পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর পানিতে তাদের ভাসতে দেখে স্বজন ও আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, এ ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স