জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে
গণমাধ্যম ডেক্স
বাবা নদীতে মাছ ধরে সংসার চালান। সেই সংসারে অভাব নিত্যসঙ্গী। এমন পরিবার থেকে উঠে এসে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা জিতেছেন বাগেরহাটের মেয়ে লিকা পোদ্দার। জীবনের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা জয়ের পর বাগেরহাটের মোংলায় থাকা মাকে ভিডিও কল করেছিলেন ২৪ বছর বয়সী এই শাটলার। মায়ের সঙ্গে কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন তিনি। মেয়ের সাফল্যে আবেগাপ্লুত মায়ের মনেও তখন আনন্দের ঢেউ। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আনন্দে সেই মুহূর্ত হয়ে ওঠে মা-মেয়ের চোখের জলে ভেজা।
লিকার হাতে তখন জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা। কিন্তু এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পরিবারের সংগ্রাম, মায়ের স্বপ্ন আর নিজের জায়গা তৈরি করার দীর্ঘ লড়াইও। ম্যাচের পর প্রথম আলোকে লিকা বলেন, ‘মা–বাবার কষ্টটা আমি বুঝি। তাই অনেক কষ্ট সহ্য করেও খেলাটা চালিয়ে যাচ্ছি। আমি জিতলে যদি তাঁরা (বাবা–মা) খুশি হন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’
পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে আজ ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককের ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মি আক্তারকে হারিয়ে শিরোপা জিতেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার লিকা।
তিন গেমের লড়াইয়ে উর্মিকে ২২-২০, ১১-২১ ও ২১-১৮ পয়েন্টে হারিয়ে ক্যারিয়ারের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা জেতেন তিনি, যা লিকার কাছে একটু বেশিই বিশেষ। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিকা বলেন, ‘প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হব, ভাবিনি। এটা সত্যি আমার কাছে স্বপ্নের মতো লাগছে।’

সামনে নতুন চ্যালেঞ্জ। জাতীয় পর্যায়ে নিজের সাফল্য ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও ভালো করতে চান লিকা। দেশের হয়ে ভালো ফল করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনার স্বপ্ন দেখছেন এই নতুন চ্যাম্পিয়ন, ‘এই শিরোপা আমাকে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে। সামনে আরও পরিশ্রম করতে চাই। দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করতে চাই।’
ফাইনালটা মোটেও সহজ ছিল না। প্রথম গেমে ২২-২০ পয়েন্টে জিতে এগিয়ে গিয়েছিলেন লিকা। কিন্তু দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান উর্মি। ১১-২১ পয়েন্টে সেই গেম হেরে সমতায় ফিরতে হয় লিকাকে। ফলে শিরোপার ভাগ্য নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয় শেষ গেমের।
সেই গেমেই নিজের স্নায়ুর পরীক্ষা দিয়েছেন লিকা। অভিজ্ঞ প্রতিপক্ষের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে ২১-১৮ পয়েন্টে জিতে নেন গেম, সঙ্গে শিরোপাও।

তবে লিকার এই আনন্দের বিপরীতে ছিল উর্মির হতাশা। ২০২২ ও ২০২৩ সালের নারী এককের চ্যাম্পিয়ন এবারও শিরোপার লড়াইয়ে উঠেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ম্যাচ শেষে নিজের চেষ্টা ও হতাশার কথা জানিয়ে উর্মি বলেন, ‘আমি আমার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত লড়েছি। আমি বলব, এটা আমার জন্য দুর্ভাগ্য। ম্যাচটা জিততে পারিনি।’
এ দিকে পুরুষ এককের ফাইনালিস্ট সিবগাত উল্লাহ চোটের কারণে খেলতে না পারায় ওয়াকওভার পেয়ে শিরোপা জিতেছেন রাজিন আহমেদ।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দ্রুতগতির রেলব্যবস্থার ওপর আস্থা ভেঙে গেছে স্পেনের
জাতীয় -
২
অনূর্ধ্ব-২৩ দল নিয়েই ঢাকায় সাফে আসছে ভারত, স্কোয়াডে কারা
জাতীয় -
৩
একটি সম্পর্ক, একটি মিথ্যা, যে কেলেঙ্কারিতে কেঁপে উঠেছিল ব্রিটিশ সরকার
জাতীয় -
৪
ছোট বিমান দিয়ে পরিযায়ী পাখিকে যেভাবে পথ চেনানো হচ্ছে
জাতীয় -
৫
সোনালি সংগ্রামী জীবনের গল্প
জাতীয় -
৬
নাম তাদের নাম ‘ফালতু’ ‘সিংহাম’, এক জেলাতেই কিশোরদের ৩৫ গ্যাং
সারাবাংলা -
৭
মেসিবিহীন ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা
খেলাধুলা -
৮
মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের
জাতীয় -
৯
হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ৭ তারকার আকর্ষণ ছড়ানো লুক
জাতীয় -
১০
ইতালিজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, জোড়ালো হচ্ছে আন্দোলন
আন্তর্জাতিক -
১১
নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে ‘বন্ধু পাঠাগার’ স্থাপন
জাতীয় -
১২
মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে লুকোচুরি হচ্ছে কি না, জাতি জানতে চায়: শফিকুর রহমান
জাতীয় -
১৩
শুটিংয়ে ভূতের মুখোমুখি, হ্যালোইনে জানুন ভয়ংকর অভিজ্ঞতার গল্প
জাতীয় -
১৪
যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাম পড়ছে কত
জাতীয় -
১৫
নদীতে মিললো আ.লীগ নেতার ভাসমান মরদেহ,পরিবারের দাবি হত্যা
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন