|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফেরাতে উদ্যোগী জেডি ভ্যান্স

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৯:১৮ পিএম
৩৬৬ পঠিত
ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফেরাতে উদ্যোগী জেডি ভ্যান্স
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে দেশটির নিরাপত্তাপ্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নতুন করে ইরানে মার্কিন সামরিক হামলা ঠেকাতে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত প...

ইরানের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে দেশটির নিরাপত্তাপ্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নতুন করে ইরানে মার্কিন সামরিক হামলা ঠেকাতে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়িকে চিঠি পাঠিয়েছেন ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমটির একটি সূত্র জানিয়েছে।

তবে ট্রাম্প বলেছেন, ভ্যান্স নিজেই তাকে প্রস্তাবটি দিয়েছিলেন এবং তিনি নিজের বিবেচনায় এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, চিঠি ও পরবর্তী যোগাযোগে শান্তি প্রস্তাবের বিস্তারিত শর্তের চেয়ে আলোচনার কাঠামো তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে মধ্যস্থতাকারীদের সঙ্গে সাত দিনের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ইরান কূটনীতিকে সুযোগ দিতে চায়, তবে দেশটির সশস্ত্র বাহিনী প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে।

ইরান এর আগে যুদ্ধবিরতিসহ কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি বিদেশে জব্দ সম্পদ ছাড়, তেল খাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ বন্ধের দাবিও জানিয়েছে তেহরান।

অন্যদিকে, কাতারের নেতৃত্বে আঞ্চলিক মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস। সৌদি কর্মকর্তারাও ওয়াশিংটনকে আলোচনার জন্য আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের স্থাপনাগুলোতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফলে শান্তি আলোচনা সফল হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
  
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

সূত্র: কালবেলা