প্লাস্টিক পুনর্ব্যবহারে বিনিয়োগ বাড়ানোর তাগিদ
গণমাধ্যম ডেক্স
প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে উৎপাদকদের দায়িত্ব নিশ্চিত করা, পুনর্ব্যবহার (রিসাইক্লিং) খাতে বিনিয়োগ বাড়ানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা বলেন, অপরিকল্পিতভাবে ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য ড্রেন ও নালা-নর্দমা বন্ধ করে জলাবদ্ধতা তৈরি করছে। পাশাপাশি নদী ও সামুদ্রিক পরিবেশ দূষিত করছে। এ সংকট নিরসনে নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জরুরি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন ঢাকায় পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। নরওয়ে সরকারের সহায়তায় পরিচালিত ‘ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টুওয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিকস ইউজ অ্যান্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
ইউএনআইডিও বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলমগীর হোসেন বলেন, ‘নীতিমালা প্রণয়ন, পরিবেশবান্ধব শিল্প উৎপাদন ও পুনর্ব্যবহার খাতে প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে সরকারের সঙ্গে আরও বড় পরিসরে কাজ করতে সংস্থাটি আগ্রহী।’
প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরে ইউএনআইডিওর ভিয়েনা কার্যালয়ের প্রকল্প ব্যবস্থাপক ড. রানা প্রতাপ সিং জানান, ২০২০ সালে শুরু হওয়া প্রকল্পটি রাজনৈতিক পরিবর্তন, বন্যা, তাপপ্রবাহ, হরতাল ও নির্বাচনের মতো নানা প্রতিকূলতার মুখে পড়ে। ২০২৩ সালের শেষ দিক থেকে কার্যকরভাবে মাত্র ৫২০ কর্মদিবসে ৩০০টির বেশি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, ‘প্লাস্টিকের ব্যবহার রাতারাতি বন্ধ করা প্রকল্পের লক্ষ্য নয়; পরিবেশ ও অর্থনীতির ভারসাম্য রেখে এর টেকসই ব্যবহার নিশ্চিত করাই মূল উদ্দেশ্য। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্লাস্টিক খাতের অবদান প্রায় ১ শতাংশ। বর্জ্য খাতের অবদান ৭-৮ শতাংশ হলেও প্লাস্টিক পুনর্ব্যবহার খাতের অবদান শূন্য দশমিক ২৫ শতাংশের নিচে।’
নতুন প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে এ খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রকল্পের অন্যতম অর্জন হিসেবে উৎপাদকদের বর্ধিত দায়িত্ব (ইপিআর) নির্দেশিকা প্রণয়ন ও গেজেট প্রকাশের কথা জানান তিনি। পুনর্ব্যবহারকারীদের ব্যবসাকে ডিজিটাল কাঠামোতে আনতে ‘প্লাস্টিক পাথ’ নামের একটি সফটওয়্যার তৈরি করে পরিবেশ অধিদপ্তরকে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর প্রস্তাবনায় কী আছে?
জাতীয় -
২
লন্ডনে ধর্ষণের অভিযোগ: দুই বাংলাদেশিকে ধরতে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা
আন্তর্জাতিক -
৩
ছাগল খুঁজতে গিয়ে চিতাবাঘের সামনে শরীফা, লাঠিসোঁটা নিয়ে জড়ো হাজারো মানুষ
জাতীয় -
৪
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর, ২০২৬)
খেলাধুলা -
৫
ঝটিকা মিছিল করল নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ বলছে আগের ভিডিও
জাতীয় -
৬
পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা
জাতীয় -
৭
আবারও কমলো স্বর্ণের দাম, শনিবার ভরিপ্রতি যে দামে বিক্রি হবে
জাতীয় -
৮
কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত
জাতীয় -
৯
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার
জাতীয় -
১০
ইউএনওর কক্ষে ঢুকতে লাগবে না অনুমতি, খুলতে হবে না জুতাও
জাতীয় -
১১
নিরাপদ মাতৃত্ব: রক্তক্ষরণ মোকাবিলায় কতটা প্রস্তুত আমাদের হাসপাতাল?
জাতীয় -
১২
দুই মন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করবেন নাহিদ
জাতীয় -
১৩
শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জাতীয় -
১৪
চিকিৎসার ব্যয় ও আর্থিক সুরক্ষা দেশের স্বাস্থ্যব্যবস্থার বড় চ্যালেঞ্জ
জাতীয় -
১৫
টঙ্গীতে ইয়াবার কারখানার সন্ধান, অনলাইনে শিখে উৎপাদনের চেষ্টা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন