|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইতিহাস গড়ে ব্যালন ডি’অরজয়ী কেইনকে বায়ার্নের সংবর্ধনা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:১০ পিএম
৩৯১ পঠিত
ইতিহাস গড়ে ব্যালন ডি’অরজয়ী কেইনকে বায়ার্নের সংবর্ধনা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কিলিয়ান এমবাপ্পে এবং লামিন ইয়ামালকে হারিয়ে ইতিহাস গড়ে ব্যালন ডি’অর জয়ের পর ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। বুধবার জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় বিভাগের দল এফসি ম্যাগডেবার্গের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পান ৩৩ ব...

কিলিয়ান এমবাপ্পে এবং লামিন ইয়ামালকে হারিয়ে ইতিহাস গড়ে ব্যালন ডি’অর জয়ের পর ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। বুধবার জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় বিভাগের দল এফসি ম্যাগডেবার্গের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পান ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের আগে মাঠে প্রবেশ করে দর্শকের অভিবাদনের জবাব দেন কেইন। তবে ম্যাগডেবার্গের বিপক্ষে ম্যাচে তাকে মূল একাদশে না রেখে বেঞ্চে রাখা হয়। তাকে ছাড়াই প্রতিপক্ষের বিরুদ্ধে দাপুটে ফুটবল উপহার দেয় বায়ার্ন। মাইকেল অলিসের জোড়া গোলের সুবাদে শেষ পর্যন্ত 

৫-১ গোলের বড় জয় তুলে নেয় জার্মানির শীর্ষ ক্লাবটি। ব্যালন ডি’অর জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর ইংল্যান্ডের কোনো ফুটবলার এ পুরস্কার জিতলেন। একই সঙ্গে ৪৫ বছর পর বায়ার্ন মিউনিখের কোনো ফুটবলার এ সম্মান অর্জন করলেন। জার্মান ক্লাবের হয়ে সর্বশেষ ১৯৯৬ সালে এ পুরস্কার জিতেছিলেন কোনো খেলোয়াড়।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৭৩টি গোল করেন কেইন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতিও পান তিনি। এ ছাড়া বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ছয়টি গোল করে দলকে তৃতীয় স্থান অর্জনে সহায়তা করেন। বায়ার্নের হয়ে এর আগে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার ও কার্ল হাইনৎস রুমেনিগে ব্যালন ডি’অর জিতেছিলেন। 

এবার সে তালিকায় যুক্ত হলেন কেইন। পাশাপাশি বিশ্বের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতিস্বরূপ গার্ড মুলার পুরস্কারও জিতেছেন তিনি। চূড়ান্ত ভোটে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার লামিনে ইয়ামালকে পেছনে ফেলেন ইংলিশ অধিনায়ক।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স