রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল বৈদ্যুতিক মিস্ত্রির
গণমাধ্যম ডেক্স
রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাপা পড়ার ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মো. শহীদুল্লাহ (৩৭)। তিনি কুয়েত মৌসুমি ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
নিহত শহীদুল্লাহর পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শহীদুল্লাহ রাজধানীর ডেমরার নড়াইবাগে থাকতেন। তাঁর ছোট ভাই জুয়েল রানা বলেন, শহীদুল্লাহ গত শনিবার চীন ভ্রমণে গিয়েছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন তিনি। দুপুরে বাসায় যাওয়ার উদ্দেশে রামপুরা ব্রিজে একটি বাস থেকে নামেন। এ সময় আরেকটি দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে শহীদুল্লাহর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে
জাতীয় -
২
হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন
জাতীয় -
৩
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি
জাতীয় -
৪
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয় -
৫
নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু
জাতীয় -
৬
নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন
জাতীয় -
৭
এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, গুলি করেছে কে
জাতীয় -
৮
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই
জাতীয় -
৯
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারানো প্রার্থীরা কে কত ভোট পেলেন?
জাতীয় -
১০
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
সারাবাংলা -
১১
গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
জাতীয় -
১২
যুদ্ধের ক্ষতি, জ্বালানির ধাক্কা: দরিদ্র দেশগুলোর পাশে দাঁড়াবে কে?
অর্থনীতি -
১৩
বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল
জাতীয় -
১৪
দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
জাতীয় -
১৫
হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন