বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গণমাধ্যম ডেক্স
ঢাকার সাভারের আশুলিয়ায় বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শ্রমিকদের কর্মবিরতির কারণে দিনভর কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। সন্ধ্যায় বিক্ষোভকারীরা অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার নিউজ গার্মেন্টসের চতুর্থ ও পঞ্চম তলার শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। দুপুরের খাবারের বিরতির পর কারখানাটির অন্য শ্রমিকরাও কাজ বন্ধ রাখেন। একই দাবিতে নিট এশিয়া কারখানার শ্রমিকরাও দুপুরের পর কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। এ ছাড়া নিউ এজ গার্মেন্টসের শ্রমিকরাও সারাদিন কর্মবিরতি পালন করেন।
পরে ছুটির সময় এসব কারখানার শ্রমিকদের একটি অংশ দলবদ্ধ হয়ে নরসিংহপুর এলাকার অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে গিয়ে জড়ো হন। এ সময় তারা ওই কারখানার শ্রমিকদেরও কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসার আহ্বান জানান। একপর্যায়ে বিক্ষোভকারীরা কারখানাটির প্রধান ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। এ সময় সেখানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ নিজস্ব পানির লাইন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনন্ত গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানাটিতে ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, ‘নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে শ্রমিকদের বিক্ষোভ ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। সকাল থেকে দুটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পাঙাশ মাছের গায়ে আঁশ নেই কেন
জাতীয় -
২
কক্সবাজারে ৫ কোটি টাকার শুঁটকি নিয়ে কেন বিপাকে বিক্রেতারা
জাতীয় -
৩
কুয়াশামাখা ভোরে কাপ্তাই হ্রদে মাছের ঘ্রাণ, ঘাটে ক্রেতার ভিড়
জাতীয় -
৪
রাশমিকার রূপচর্চায় চন্দন-হলুদ, ছোটবেলায় চুলের যত্ন নিতেন কীভাবে?
লাইফস্টাইল -
৫
মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে গ্রামীণ ঐতিহ্য
জাতীয় -
৬
তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপ পিবিআইয়ের হেফাজতে
জাতীয় -
৭
এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে
জাতীয় -
৮
মাদারীপুরে ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ তুলে দিল বন্ধুসভা
জাতীয় -
৯
ঘরে বসে ইসলাম শিক্ষা: কী পড়বেন, কীভাবে পড়বেন
জাতীয় -
১০
তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা
জাতীয় -
১১
পুরনো সম্পর্ক, না বলা কথা: আজ প্রাক্তনকে মেসেজ পাঠানোর দিন
লাইফস্টাইল -
১২
কপিল দেবের ১৭৫ রানের সেই মহাকাব্যিক ইনিংসের ভিডিও নেই কেন?
খেলাধুলা -
১৩
নিষেধাজ্ঞার চাপে সেনাদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে ইরান: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক -
১৪
মানুষ কি মাংস খাওয়ার জন্যই তৈরি, নাকি নিরামিষেই সুস্থ থাকা সম্ভব
জাতীয় -
১৫
ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন