কুড়িয়ে পাওয়া বকটি জসিমের মায়ায় ফিরে আসে বারবার
গণমাধ্যম ডেক্স
সকালে উড়ে যায় বকটি। সারা দিন ঘুরে বেড়ায় এদিক-ওদিক, কখনো জলাশয়ে, কখনো খোলা মাঠে। সন্ধ্যায় ফিরে এসে বসে মাছ বিক্রেতা জসিমের কোলে। জসিম নিজের হাতে বকটিকে মাছ খাওয়ান। কখনো সেটি বসে থাকে তাঁর কোলে, কখনো মাছ বিক্রির টেবিলে। নেই কোনো খাঁচা, নেই শিকল। আছে শুধু ভালোবাসার টান।
জসিম দোকান থেকে একটু দূরে গেলে তাঁর বসার কাঠের পিঁড়িতে দাঁড়িয়ে থাকে বকটি। অপরিচিত কেউ দোকানে এলে কখনো তেড়ে যায়, ভয় দেখায়। জসিম ফিরে এলেই আবার শান্ত।
গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের মাছ বিক্রেতা জসিম উদ্দিনের (৩০) সঙ্গে একটি কানি বকের বন্ধুত্ব এমনই। চকপাড়ার মেডিক্যাল মোড়ে তাঁর মাছ বিক্রির দোকান।
জসিম বলেন, প্রায় ছয় মাস আগে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে নিচে পড়ে গিয়েছিল বকের ছানাটি। তিনি ছানাটি কুড়িয়ে আনেন। সে সময় ছানাটির বয়স ছিল ১০ থেকে ১২ দিন। এত ছোট ছানা নিজে বাঁচতে পারবে কি না, তা নিয়ে দুশ্চিন্তা ছিল। তাই শুরু হয় যত্ন। মাছের দোকানের ভেতরেই ঠাঁই হয় ছানাটির। একসময় উড়তেও শেখে। তখন চাইলে তাকে আটকে রাখতে পারতেন জসিম, কিন্তু রাখেননি। এখন সকালে দোকান খুললেই বকটি উড়ে চলে যায়। সন্ধ্যায় আবার ফিরে আসে। এভাবেই প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত মাছের দোকানে বসে থাকে বকটি। এরপর দোকান বন্ধ করলেও বকটি ভেতরেই থাকে।
প্রদর্শনীতে মুদ্রার বিচিত্র জগৎ

জসিম ও বকের বন্ধুত্বের কথা ছড়িয়ে পড়েছে এলাকায়। অনেকেই দোকানে এসে বকটি দেখেন। কেউ কেউ কিনতে চান, দামও বলেন অনেক। কিন্তু বিক্রি করবেন না জসিম। তিনি বলেন, ‘ছোট থাইক্যা পাখিডারে লালন–পালন করছি। এহন ওর প্রতি আমার অনেক মায়া লাগে। প্রতিদিন নিজের হাতে মাছ খাওয়াই। অনেকে আইসা কয়, বকটা বেইচা দিতে। কিন্তু আমি বেইচা দিমু না। আমি তো তাকে ভালোবাসি।’
কেউ কেউ জসিমকে সতর্ক করে বলেছেন, বকটির ঠোঁটের খোঁচায় জসিমের চোখের ক্ষতি করতে পারে, তাই দূরে রাখাই ভালো। এসব কথায় দমেননি তিনি। জসিম বলেন, ‘আমি কারও কথা কানে নিই না। সে যেহেতু আমারে ভালোবাইসা প্রতিদিন সন্ধ্যায় আসে, আমিও তারে ভালোবাসি। আমি তো তারে বন্দী করি নাই, কোনো দিন করবও না। সে তার মতো সকালে উড়ে যায়, আবার সন্ধ্যায় আমারে আপন মনে কইরা আশ্রয়ের জন্য আসে।’

প্রতিদিন সন্ধ্যায় বকটির ফিরে আসার পেছনে অভ্যাস, নিরাপত্তা কিংবা খাবারের আকর্ষণসহ নানা কারণ থাকতে পারে বলে জানান স্থানীয় পরিবেশকর্মী সাইদ চৌধুরী। তিনি বলেন, ‘জসিম কানি বকটিকে বন্দী করে রাখেননি। আমার মনে হয়, পাখিটি জসিমের মায়ায় পড়েছে। এ জন্যই সারা দিন উড়ে বেড়িয়ে সন্ধ্যায় তাঁর কাছে চলে আসে। পশুপাখিরা তাদের নিজস্ব পরিবেশে স্বাধীনভাবে বাঁচুক।’
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক
জাতীয় -
২
প্রদর্শনীতে মুদ্রার বিচিত্র জগৎ
জাতীয় -
৩
কড়ি থেকে এটিএম কার্ড, ঢাকার মুদ্রা প্রদর্শনীতে কত বিস্ময়!
জাতীয় -
৪
‘আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ’
সারাবাংলা -
৫
সন্দেহ থেকে পাপের পথে
জাতীয় -
৬
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
জাতীয় -
৭
প্রণমহি বঙ্গমাতা: তান্ত্রিক মুখানৃত্যের চলমান ঐতিহ্য
জাতীয় -
৮
বাজারে এলপিজির বাড়তি দর, আবার দাম বাড়াতে তাড়াহুড়া
জাতীয় -
৯
তিনি ছিলেন তাঁর মতো
জাতীয় -
১০
রোনালদোর হ্যাটট্রিকে আল খোলুদকে উড়িয়ে দিলো আল নাসর
খেলাধুলা -
১১
পাঙাশ মাছের গায়ে আঁশ নেই কেন
জাতীয় -
১২
কক্সবাজারে ৫ কোটি টাকার শুঁটকি নিয়ে কেন বিপাকে বিক্রেতারা
জাতীয় -
১৩
কুয়াশামাখা ভোরে কাপ্তাই হ্রদে মাছের ঘ্রাণ, ঘাটে ক্রেতার ভিড়
জাতীয় -
১৪
রাশমিকার রূপচর্চায় চন্দন-হলুদ, ছোটবেলায় চুলের যত্ন নিতেন কীভাবে?
লাইফস্টাইল -
১৫
মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে গ্রামীণ ঐতিহ্য
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন