পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে
গণমাধ্যম ডেক্স
‘দারুণ জয়। দারুণ দলগত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে সাহায্য করতে পেরে ভালো লাগছে।’
আল নাসর জিতলে কিংবা গোল পেলে সাধারণত ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকাল রাতে সৌদি প্রো লিগে আল খোলোদের বিপক্ষে আল নাসরের ৫–৩ গোলে জয়ের পর এ পোস্ট করা হয় রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে।
পোস্টে রোনালদো যে কথাটা বলেননি, সেটা শুধু হ্যাটট্রিক নয়, রীতিমতো ‘পারফেক্ট হ্যাটট্রিক’! প্রথম বাঁ পায়ের টোকায়, তারপর লাফিয়ে হেডে এবং তৃতীয় গোলটি এসেছে ডান পায়ের টোকায়। সবই মাত্র ১৫ মিনিটের মধ্যে! রোনালদো আরও একটি বিষয় বলেননি। অবশ্য সেটা পোস্টে জানানোর মতো ব্যাপারও নয়। রোনালদো জালে বল পাঠিয়েছেন পাঁচবার। অফসাইডে বাতিল হয়েছে দুটি গোল।
সেটা ম্যাচের ১১তম ও প্রথমার্ধের যোগ করা সময়ে। রোনালদো এরপর হ্যাটট্রিক পান স্কোরলাইন ২–২ গোলের সমতায় থাকতে। ৬৬, ৭২ ও ৮২ মিনিটে গোল তিনটি করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক তুলে নেন। সেই সঙ্গে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার পথে এগিয়েও গেলেন বেশ খানিকটা। ৯৮৫ গোল করা রোনালদোর চাই আর মাত্র ১৫ গোল। অর্থাৎ তাঁর এক হাজার গোল করার স্বপ্ন এখন বাস্তবে বেশ দৃশ্যমান।
রোনালদোর ম্যাচে জোয়াও ফেলিক্সের অবদানও কম নয়। আল নাসরের চারটি গোলের উৎস পর্তুগিজ এই অ্যাটাকিং মিডফিল্ডার। এর মধ্যে রোনালদোকে বানিয়ে দেন দুটি গোল।
লিওনেল মেসিকে ভোটে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জেতার পর এটাই ছিল রোনালদোর প্রথম ম্যাচ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এভাবে, ‘ফুটবল সমর্থকদের। সবাইকে ধন্যবাদ। সর্বকালের সেরা ব্যালন ডি’অরও আপনাদেরই।’
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বোঝাই যায়, বেশ ফুরফুরে মেজাজেই এই ম্যাচটা খেলতে নেমেছিলেন রোনালদো। ৪১ বছর বয়সেও কিংবদন্তি ফুরফুরে মেজাজে মাঠে নামলে কী হতে পারে, সেটা তো দেখাই গেল আল নাসরের মাঠ আওয়াল পার্কে। সৌদি ক্লাবটির হয়ে ৭ম হ্যাটট্রিক পেলেন। সর্বশেষ হ্যাটট্রিক ২০২৪ সালের ৪ মে আল নাসরের হয়েই। অর্থাৎ প্রায় আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো। মৌসুমে এ নিয়ে ১২ ম্যাচে ৯ গোল হলো তাঁর। সৌদি লিগে এবারের মৌসুমে ১০ ম্যাচে তাঁর গোল ৮টি।

ক্যারিয়ারে ৬৭ হ্যাটট্রিকের মধ্যে রোনালদো রিয়ালের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি, ম্যান ইউ ও জুভেন্টাসের হয়ে ৩টি করে হ্যাটট্রিক করেন। ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার দৌড়ে চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে ৪৯ গোলে এগিয়ে রোনালদো। ক্যারিয়ারে আর্জেন্টাইন কিংবদন্তির গোলসংখ্যা ৯৩৬। হ্যাটট্রিক ৬২টি।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
আট বছর পর চা শ্রমিকদের ভোটের লড়াই, তফসিল আজ
সারাবাংলা -
২
‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব
জাতীয় -
৩
নিউইয়র্কের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সে প্রভার আয়নাবাজি
জাতীয় -
৪
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
জাতীয় -
৫
হরমুজ প্রণালিতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
জাতীয় -
৬
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত, মরদেহ আসছে শনিবার
সারাবাংলা -
৭
এক দিনের ব্যবধানে কমলো সোনার দাম, ভরি কত
অর্থনীতি -
৮
টেকনাফ সীমান্তে ফের বিস্ফোরণের বিকট শব্দ
জাতীয় -
৯
নিষেধাজ্ঞার ২২ দিনে ৫২ জনের কারাদণ্ড
জাতীয় -
১০
‘লাকি টাচ’-এর দাম ২৫ লাখ! ভূমি-ওরির ভাইরাল ছবি ঘিরে বিতর্ক
জাতীয় -
১১
১১ দলীয় জোট লংমার্চে গোপালগঞ্জে কোনো পথসভা করবে না
জাতীয় -
১২
‘আপনার নেতৃত্বের শক্তি প্রমাণিত’: নেতানিয়াহুকে অভিনন্দন আর্জেন্টিনার প্রেসিডেন্টের
আন্তর্জাতিক -
১৩
বাংলাদেশের সামনে এখন যে চ্যালেঞ্জ
জাতীয় -
১৪
‘বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে’
জাতীয় -
১৫
সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন