|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রংপুরে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:১৭ এএম
৩৬২ পঠিত
রংপুরে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রংপুরের তারাগঞ্জে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে হেলপার এনামুল হক (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত...
রংপুরের তারাগঞ্জে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে হেলপার এনামুল হক (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হকের বাড়ি রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায়। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির হেলপার ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী এআর ট্রাভেলসের বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে। তাদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি বলেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং আহত ব্যক্তিদের সর্বশেষ অবস্থা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স