|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:৫৪ এএম
২৭১ পঠিত
‘বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিএনপি নির্বাচনি ইশতেহারে যা ঘোষণা করেছিল তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে আমাদের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের জন্য যে ওয়াদা ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন করা হচ্ছে।...
বিএনপি নির্বাচনি ইশতেহারে যা ঘোষণা করেছিল তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে আমাদের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের জন্য যে ওয়াদা ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকার জনগণের কল্যাণে, মঙ্গলে একটি সুখী সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নে রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, ‘আমরা মানুষের সঙ্গে প্রতারণা, বেইমানি বা বিশ্বাসঘাতকতা করি না। এই কারণে জনগণ আমাদের বারবার দেশ পরিচালনার দায়িত্ব দেয়। বিএনপি ৫ বার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে।’ তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছর আওয়ামী লীগ গুম, খুন, নিপিড়ন, লুটপাত, দুর্নীতি ও অন্যায় অত্যাচার করেছে। যার কারণে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কারণে দলটি নিষিদ্ধ হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই সকল দোসর ও প্রেতাত্বারা আবার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ব্যাপারে সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’ মাদক ও সন্ত্রাসে জিরো টলারেন্স জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, ‘কোনো ধরনের মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমিদস্যতাসহ অন্যায়ে ছাড় দেওয়া হবে না। এসব কাজে যদি নিজ দলের নেতাকর্মীও জড়িত থাকে তারও কোনো ছাড় হবে না। আমাদের দলে কোনো অপরাধীদের জায়গা নেই। পুলিশ এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যারই সংশ্লিষ্টতা পাবে তাকেই আইনের আওতায় নিয়ে আসবে। এক্ষেত্রে দলীয় কোনো পরিচয় বিবেচ্য হবে না।’ আলোকবালি ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, বিজি রশিদ নওশের, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকান বাদশা, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জয়নাল আবেদিন সরকার প্রমুখ।

সূত্র: নতুন আরএসএস সোর্স