|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘লাকি টাচ’-এর দাম ২৫ লাখ! ভূমি-ওরির ভাইরাল ছবি ঘিরে বিতর্ক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম
২৬৩ পঠিত
‘লাকি টাচ’-এর দাম ২৫ লাখ! ভূমি-ওরির ভাইরাল ছবি ঘিরে বিতর্ক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
এক ছোঁয়াতেই ভাগ্য বদল! আর সেই ‘লাকি টাচ’-এর জন্য যদি পঁচিশ লাখ টাকা খসাতে হয়? এমন প্রশ্নেই সরগরম সোশ্যাল মিডিয়া। নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’ সিরিজের সঙ্গে যুক্ত একটি অনুষ্ঠানে ভূমি পেডনেকরের সঙ্গে ওরির ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সেলিব্রিটিদের সঙ্গে ‘সিগনেচর পোজ’-এ ছবি তোলার জন্য...
এক ছোঁয়াতেই ভাগ্য বদল! আর সেই ‘লাকি টাচ’-এর জন্য যদি পঁচিশ লাখ টাকা খসাতে হয়? এমন প্রশ্নেই সরগরম সোশ্যাল মিডিয়া। নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’ সিরিজের সঙ্গে যুক্ত একটি অনুষ্ঠানে ভূমি পেডনেকরের সঙ্গে ওরির ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সেলিব্রিটিদের সঙ্গে ‘সিগনেচর পোজ’-এ ছবি তোলার জন্যই পরিচিত ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি। তারকাদের বুকে হাত রাখার সেই চেনা ভঙ্গিতে এবার আলোচনার কেন্দ্রে এসেছেন ভূমি। অভিনেত্রীর বুকে হাত রেখে পোজ নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, তেমনই ফের চর্চায় এসেছে পারিশ্রমিক সংক্রান্ত বিষয়টিও। এ ধরনের ছবি ওরির সোশ্যাল মিডিয়া উপস্থিতির অন্যতম বৈশিষ্ট্য, সে কথা আজ আর আলাদা করে বলার অবকাশ রাখে না। তবে সাম্প্রতিক ছবিগুলোতে আপত্তি জানিয়েছেন নেটাগরিকের একাংশ। অনেকেই প্রশ্ন তুলেছেন, সেলিব্রিটিরা কেন তাকে এভাবে বুকে হাত রাখতে প্রশ্রয় দেন? সাম্প্রতিক অতীতে ওরি প্রকাশ্যে বলেছিলেন, মোটা অর্থের বিনিময়েই এই বিশেষ পোজের জন্য রাজি হন এবং বিভিন্ন অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করেন। ওরির সেই মন্তব্যগুলি হয়ে উঠেছিল নেটভুবনের চর্চিত বিষয়। জনপ্রিয়তা অর্জনের জন্য ওরি কি বলিউড সেলিব্রিটিদের ব্যবহার করছেন? তা নিয়েও সমালোচনার অন্ত নেই। প্রসঙ্গত, নেটফ্লিক্স সিরিজ ‘দ্য রয়্যালস’-এর প্রচার বা সাফল্যের জন্যই কি পঁচিশ লক্ষের বিনিময়ে ভূমির বুকে হাত রেখে চেনা ছন্দে ক্যামেরায় পোজ দিয়েছেন ওরি? নেপথ্যে কি কোনো বিশেষ চুক্তি রয়েছে? সিরিজটিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলতে এই পোজকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কি না, সেই চর্চার সমর্থনে আপাতত আনুষ্ঠানিকভাবে কোনো প্রমাণ মেলেনি। ওরি ও ভূমির ভাইরাল ছবি ঘিরে সংশ্লিষ্ট সিরিজের তরফেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২৪ সালের মার্চে ওরির সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছিল রণবীর সিংকে। সেখানে মজার ছলে তিনি এই পোজের তাৎপর্য ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। রণবীরের রসিকতা ছিল, ওরি কোনো তারকার বুকে কতটা উঁচুতে হাত রাখছেন তার মাধ্যমেই নাকি বোঝা যায় সেই তারকাকে তিনি কতটা গুরুত্ব দেন। ওরিও মজার ছলে জানান, তিনি যত উঁচুতে হাত রাখেন সেই ব্যক্তি তত বেশি প্রাসঙ্গিক। তবে ভূমি পেডনেকর বা ওরি—কেউই সাম্প্রতিক ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। সূত্র: নিউজ১৮

সূত্র: কালবেলা