|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

টেকনাফ সীমান্তে ফের বিস্ফোরণের বিকট শব্দ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:৪২ এএম
৩২৬ পঠিত
টেকনাফ সীমান্তে ফের বিস্ফোরণের বিকট শব্দ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মিয়ানমারের অভ্যন্তরে চলমান বিদ্রোহী ও জান্তা বাহিনীর সংঘাতে ফের বিস্ফোরণের শব্দ ভেসে আসছে বাংলাদেশের টেকনাফ সীমান্তে। থেমে থেমে তিনটি বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে উঠেছে এই পাড়। শুক্রবার (৩০ অক্টোবর) রাত দেড়টার দিকে মিয়ানমারের ভূখণ্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে কেঁপে ওঠে টেকনাফ সীমান্ত এলাক...
মিয়ানমারের অভ্যন্তরে চলমান বিদ্রোহী ও জান্তা বাহিনীর সংঘাতে ফের বিস্ফোরণের শব্দ ভেসে আসছে বাংলাদেশের টেকনাফ সীমান্তে। থেমে থেমে তিনটি বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে উঠেছে এই পাড়। শুক্রবার (৩০ অক্টোবর) রাত দেড়টার দিকে মিয়ানমারের ভূখণ্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে কেঁপে ওঠে টেকনাফ সীমান্ত এলাকা। দীর্ঘদিন ধরে মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত চলে আসছে। মাঝখানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একবছরের কাছাকাছি পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও আজ গভীর রাতে হঠাৎ করেই মিয়ানমার অংশ থেকে পর পর কয়েকটি বিকট শব্দ ভেসে আসে। এতে সীমান্তবর্তী লোকজনের মাঝে আবার ও নতুন করে আতঙ্ক বিরাজ করছে। টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা জানান, রাত দেড়টার দিকে মিয়ানমার সীমান্তে আকস্মিক বিকট শব্দে টেকনাফ পৌরসভা, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে প্রচণ্ড কম্পন অনুভূত হয়। রাতের নিস্তব্ধতা ভেঙে এই আকস্মিক বিস্ফোরণে আতঙ্কিত মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। টেকনাফের নাফ নদ সংলগ্ন এলাকা নাইথ্যং পাড়ার বাসিন্দা শামসুল আলম বলেন, ‘হঠাৎ রাত দেড়টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল বিস্ফোরণটি আমাদের ঘরের কাছেই হয়েছে। শব্দের তীব্রতায় ঘরের জানালা কেঁপে ওঠে। দীর্ঘদিন পর আবার এমন বিমান হামলায় আমরা পুরো পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত।’ সীমান্তের একাধিক সূত্র নিশ্চিত করেছে, ওপারে মিয়ানমারের সংঘাতপ্রবণ এলাকায় জান্তা বাহিনী বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে আকাশে যুদ্ধবিমান থেকে ভারী গোলাবর্ষণ ও বিমান হামলা পরিচালনা করছে। এর ফলেই এপাড়ে সীমান্ত এলাকায় বিকট শব্দ ও কম্পন সৃষ্টি হচ্ছে। এদিকে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়ার মোবাইলে কল করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

সূত্র: কালবেলা